ISBN: 978-93-5788-579-9
“অবসাদের উত্তরণ by নন্দদুলাল দে” has been added to your basket. View basket
নগ্ন মানুষ by অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায়
₹300.00
Binding: Hardcover
Total Page: 147 B&W pages
BOOK DESCRIPTION:
কবিতা বইয়ের ভূমিকা বড় একটা হয় না। যদি না সেটি বিভিন্ন কবি বা লেখকের সংকলন হয়। আমার মনে হয়েছে যে কোনও বইয়ের ভূমিকা থাকা খুব জরুরি। তাতে অন্তত প্রাথমিক ভাবে পাঠকদের মনে বই এবং পাঠ্যবস্তু সম্বন্ধে একপ্রাকার ধারনার
সৃষ্টি হয়।
স্রেফ কবিতা লিখতে ইচ্ছে করে বলে কবিতা লেখা তা মোটেই নয়। কবিতা এমন একটি সৃষ্টি যেটি মানুষের মনে জানান দিয়ে আসে না। গদ্য লিখতে গেলে যেমন পরিকল্পনার প্রয়োজন হয়। কবিতা সে ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন। নিজের ইচ্ছা মতো আসে আবার চলেও যায়। প্রত্যেক মানুষের মনে কখনও না কখনো একটিবার অন্তত কবিতা আসে। জীবনের পথ চলতে চলতে অনেকের মনে অসংখ্যবার কবিতা আসে। গেঁড়ে বসে। ব্যাথা দেয়। মনকে নাড়া দেয়। আবার বেঁচে থাকার অর্থ বদলে দেয়। কবিতা এমন একটি বিষয় যার কোনও পরিসীমা নাই। অসীম গভীরতা আর বিশাল ব্যাপ্তিতে যার বাস। যার সবটুকুই মানুষের অকল্পনীয় মন।
এই বইয়ের অনেক কবিতা কখনও না কখনো আমার পথ চলার সাথী। যেমন আমার প্রথম কবিতা ‘উই ঢিপি’ তে শুরুতেই লিখেছি, গত একমাস কোনও কিছুই লিখিনি। কেন লিখিনি? কবিতা ইচ্ছে করেই আসেনি।
বইয়ের কিছু কবিতা যেমন আমার মনের আকস্মিক প্রতিভাস। তেমনই কিছু কবিতা উঠে এসেছে সমাজ ও মানুষের রূপ প্রতিরূপের প্রতিফলন থেকে। এখন ভালোলাগা না লাগা সে কেবলই পাঠকের মন বলবে।
অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায়
10 in stock
SKU:
9789357885799
Category: Bengali
Description
Additional information
| Weight | 0.400 kg |
|---|---|
| Dimensions | 10 × 13.97 × 21.59 cm |
Shipping & Delivery
Be the first to review “নগ্ন মানুষ by অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায়” Cancel reply
You must be logged in to post a review.

Reviews
There are no reviews yet.