ISBN: 978-93-5788-331-3
Sob Choritro Kalponik Noy by Sudarshana Sen
Rated 5.00 out of 5 based on 7 customer ratings
(7 customer reviews)
₹399.00
Page:- 173 B & W Inside
Sob Choritro Kalponik Noy Written by Sudarshana Sen
44 in stock
SKU:
9789357883313
Category: Bengali
Description
Additional information
| Weight | 0.397 kg |
|---|---|
| Dimensions | 21.59 × 27.94 × 29 cm |
Shipping & Delivery
7 reviews for Sob Choritro Kalponik Noy by Sudarshana Sen
Add a review Cancel reply
You must be logged in to post a review.

sumitadasgupta2025 –
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর আত্মজীবনী জীবন স্মৃতি রচনা কালে লিখেছেন
“স্মৃতির পটে জীবনের ছবি কে আঁকিয়া যায় জানি না। কিন্তু যেই আঁকুক সে ছবিই আঁকে। আপনার অভিরুচি অনুসারে কত কী বাদ দেয়, কত কী রাখে।
খুব সত্যি কথা। মানুষ, যখন নিজের অজান্তেই জীবনের , শৈশব, তারুণ্যের প্রারম্ভিক কাল অতিক্রম করে মধ্যযৌবনে এসে কিছুটা থিতু হয়, তখনই বুঝি কোনও এক নির্জন ক্ষণিক অবসরে, পুরানো দিনের স্মৃতিমেদুরতা তাকে অধিকার করে বসে। সেই স্মৃতির মায়াজাল তাকে এমনই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে যে তা থেকে মুক্তি পেতে তাকে ধরতেই হয় কলম। কখনও তাতে ফুটে ওঠে আনন্দোজ্বল ঝলমলে বাল্যকাল, অথবা তারুণ্যের চড়াই উৎরাই। কোন রঙে কোন অধ্যায় আঁকা হবে,আর কোনটি বা থাকবে আপন অন্তরালে সেইসব স্থির করেন স্বয়ং লেখক, অথবা হয়তো বা জীবন দেবতা।
“সব চরিত্র কাল্পনিক নয়” বইটির নামকরণেই স্পষ্ট লেখিকা কোনো আড়াল আবডাল না রেখে স্বীয় জীবনপথের চড়াই উৎরাই এর এক সত্যনিষ্ঠ ছবি এঁকেছেন। এতে যেমন উজ্জ্বল রঙে তুলি ডুবিয়ে আঁকা ছেলেবেলার নানা রঙের ঝলমলে ছবি রয়েছে, রয়েছে তাঁর,পাঠ্যপুস্তকের সীমানার বাইরে পাঠাভ্যাসের তৃষ্ণা মেটাতে, সাপ্তাহিক মেয়াদে অজস্র বই ভাড়া করে আনার গল্প, ঠিক তেমনই রয়েছে, জীবনের তমসাবৃত অধ্যায় অতিক্রম করে, না থেমে এগিয়ে যাবার এক উজ্জ্বল উত্তরণের কাহিনী। ঝরঝরে ভাষায় লেখা, চমৎকার প্রচ্ছদ সমন্বিত, “সব চরিত্র কাল্পনিক নয়” নামের বইটি পাঠকজনের তৃপ্তির রসদ জোগাবে সন্দেহ নেই।
manjira.bangalore –
‘ সব চরিত্র কাল্পনিক নয় ‘ বইটি পড়লাম। প্রথমে একটু স্তব্ধ হয়ে রইলাম কারণ উপর্যুপরি এত আবেগ মনের মধ্যে ঢেউ তুললো যে সেটা কাটিয়ে উঠতে সময় লাগলো। চার পাঁচ দিন অপেক্ষা করে আবার লেখাটি পড়লাম। মনে হলো এমনটা তো আমিও জীবনে দেখেছি, প্রায় কাছাকাছি অভিজ্ঞতা তো আমার পরিচিত মানুষের জীবনেও ঘটেছে! ভাবলাম এসব সুদর্শনা জানলো কী করে!! তারপর মনে হলো ওকে সরিয়ে দিয়ে আমি ভুল করে ওর জায়গায় বসে পড়েছি।
ওর লেখার ভঙ্গি এত সহজ সরল আর অনায়াস যে মাঝ পথে পড়া থামানো যায় না। যদিও কয়েকটি ঘটনার পরিণতি প্রায় এক, কিন্তু কী করা যাবে, এ তো সত্য অভিজ্ঞতা কোনও বানানো বিষয় নয়।
শুরুর দিকে যে শ্রদ্ধাঞ্জলি গুলি ও দিয়েছে তাতে বোঝা যায় যে ও ইতিহাসের মানুষ। ঘটনার সূচনায় কৌতূহলের অবকাশ রাখা আবার পরে তার সমাধান করা, মন ছুঁয়ে গেলো।
আমি এবার সুদর্শনা কাছে অন্য স্বাদের লেখা আশা করছি। ওর মধ্যে একটি সত্যান্বেষী মন আছে, এবার তার প্রকাশ ঘটুক।
সব শেষে আমি ওর সর্বাঙ্গীণ সুস্থতা কামনা করি, ভালো থাক সুদর্শনা।।
Samrajni Sengupta –
শুভারম্ভ সুদর্শনা। সহজ, সুন্দর, সাবলীল শৈলী রচনার। লিখন শৈলী তে নিজেকে ফিরে পেলাম। ধন্যবাদ, আশীর্বাদ।
– ভাস্বতী সেনগুপ্ত
Arpan Banerjee –
“সব চরিত্র কাল্পনিক নয়” বইটার লেখনী স্বচ্ছ আর সাবলীল । সুদর্শনা সেনের কলমে অনুভূতি আছে কিন্তু বাড়াবাড়ি নেই, আবেগ আছে কিন্তু ভারী নয়। প্রতিটি চরিত্রের জীবনের ওঠাপড়া এমনভাবে ফুটে উঠেছে, যে পাঠকের মনে হতে পারে যে ‘এই মানুষগুলো তো আমার জীবনেও আছে!’ কিছু অধ্যায় রম্যরচনার ঢঙে । পড়তে পড়তে হঠাৎ মনে হবে—’নাহ, ওর জায়গায় আমি হলে অন্যভাবে করতাম!’ সেই ভাবনার ব্যাপারটাই এই বইটিকে এক আলাদা মাত্রা এনে দেয় ।
Sunipa Deb –
“ সব চরিত্র কাল্পনিক নয় “ সুদর্শনা সেনের লেখা একটি অসাধারণ সুন্দর আত্মজীবনী মূলক লেখা । যেসব কথা মুখে বলে শেষ করা যায় না, সেগুলোই যেন ওর লেখনীর মধ্যে প্রকাশ পেয়েছে । পরিবারের বড় থেকে ছোট প্রত্যেকটি মানুষকে নিয়ে যেমন লেখা আছে তেমনি আছে প্রিয় ও খুব কাছের বন্ধুদের সম্পর্কে লেখা । ছোটবেলার নানা ঘটনা,বাড়ির বিধি – নিষেধ ,নিজের জীবনের নানা চড়াই উৎরাই, ঘাত প্রতিঘাত সবই এই লেখনীতে বিদ্যমান । এমন কি বাড়ির পোষ্যও এই লেখায় স্থান পেয়েছে । কোনো কোনো অংশ পড়তে পড়তে মনে হয়েছে আমার নিজেরও কথা যেন সেগুলো । প্রাঞ্জল ও সহজবোধ্য ভাষায় লেখা এই বইটি অনায়াসে সকলের মনে দাগ কাটবে।অপরিচিত অজানা চরিত্রগুলো যেন ছবির মত চোখের সামনে ভেসে উঠবে । এই বইটি অতি সুন্দর ও সুখপাঠ্য একটি বই ।
boseishant –
The phlegmatic author brings to life her journey through the years with aplomb & meticulous precision. Chronicling one’s past is never easy. There is fear of past intruding into present but this has been taken well care of with deftness. She is forthright in showcasing her life spanning close to fifty years in unobtrusive colors. The book is lucidly written, well choreographed & big hearted in allowing facts to hold sway over fictional didactics. She uses her gift of enriched memorabilia in portraying the trials & tribulations of a woman fighting odds to carve out a nichè for herself in this world of inequity & division. She devotes one chapter to share her experiences with my family & me. The section brought tears to my eyes as events keep tumbling out of my closet as i flip through the delicate pages with sheer fondness. Referral to my family esp dida , ma , joy brings to life days gone by. Showcasing my life story is indeed reason to Celebrate & cherish. A must read for all book lovers who can glean with care happenings which they can relate with. May this endearing endeavour be the incipience of a long innings as a ranconteur of love & languishment. Wishing all the best to the author for all her literary endeavours.
Satarupa Mitter –
“Sob Choritro Kalponik Noy” is a deeply moving book where the author, Sudarshana Sen, shares people and events that have shaped her life. Each chapter—27 in total—brings alive memories, relationships, and turning points that feel both personal and universal.
As I read, I found myself connecting with many of the experiences and characters she described. It stirred my own memories—of people I have loved and lost, of happy and sad moments along my journey, and of the lessons life teaches us in unexpected ways.
The language is simple, fluid Bengali, yet full of warmth and emotion. The lucid storytelling makes the book accessible to every reader, while still leaving a lasting impact.
The book is also a mirror, reminding us of our own stories, our bonds, and the meaning we find in everyday life. A heartfelt and beautiful read.